বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকার সমাবেশ স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।
রিজভী বলেন, পূর্বনির্ধারিত সমাবেশের পরিবর্তে তারেক রহমান আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।















