নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইল এলাকায় মোহাম্মদ রানা হত্যা মামলার প্রধান আসামি স্ত্রী সুমাইয়া আক্তার রোজি ওরফে রোজিনাকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। হত্যাকাণ্ডের ৫ মাস পর রাজধানীর পল্লবীর একটি বাসায় থেকে তাকে গ্রেফতার হয়।
আজ শুক্রবার ( ২৬ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমাইয়া আক্তার রোজি ওরফে রোজিনা বরিশাল উজিরপুর উপজেলার শিখারপুর গ্রামের লিয়াকত হোসেনের মেয়ে।
র্যাব জানায়, গত বছরের ৮ ডিসেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী মোহাম্মদ রানা নিহত হয়। এ ঘটনায় নিহতের বাবা আহম্মদ আলী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর রোজিনা আত্মগোপনে চলে যায়।
পরে তাকে গ্রেফতারের জন্য র্যাবের একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। ঘটনার ৫ মাস পর গ্রেফতার হলেন রোজি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।










