উত্তরায় বিমানবিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২১ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বার্ন ইউনিটে পৌঁছান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তিনি দগ্ধ রোগীদের অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তিনি বার্ন ইউনিটেই অবস্থান করছিলেন।