শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ১ লাখ টাকা জমা দিয়েছে ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী (এমপি) এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেনের হাতে চেক হস্তান্তর করেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।

এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের লিগ্যাল, এস্টেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিরেক্টর মো. সেলিম রেজা ও সিনিয়র ম্যানেজার মারুফ হাসান রাজীব। ফেয়ার গ্রুপের চেয়ারম্যান বলেন, ফেয়ার গ্রুপ তার কর্মীদের জন্য একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য কাজের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেয়। - বিজ্ঞপ্তি।