ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়িতে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সাড়া মানবিক বৃদ্ধাশ্রমের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম গতকাল দুপুরে ভবনটির উদ্বোধন করেন।

স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনুর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট  ডেভেলপমেন্ট  অথরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শাহ্-ই আলম, পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. রোকন উদ দৌলা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাড়া মানবিক বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান লায়ন এমএ আবদুর রশিদ, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাড়া বৃদ্ধাশ্রমের পরিচালক এমএ মালেক, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু প্রমুখ।

উল্লেখ্য, লায়ন এমএ আবদুর রশিদের ব্যক্তিগত অর্থায়নে বৃদ্ধাশ্রমের ভবনটি নির্মাণ করা হয়। আশ্রমটিতে ১০০ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির থাকার ব্যবস্থা রয়েছে।