সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ-ঝুঁকি মোকাবেলায় লোকায়ত জ্ঞানের অভিযোজন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামে এ মেলার আয়োজন করা হয়। জৈব সার ব্যবহার, স্থানীয় মাছ সংরক্ষণ, হাজল পদ্ধতিতে ডিম ফুটানো, অ-চাষকৃত উদ্ভিদ সংরক্ষণ, দুর্যোগকালীন শুকনো খাবার সংরক্ষণ পদ্ধতিসহ ১৬০ ধরনের লোকায়ত জ্ঞান প্রদর্শন করেন কৃষাণ-কৃষাণী। পদ্ম, দিঘিরপাড় ও হাসার চক কৃষক উন্নয়ন সংগঠন, সবুজ সংহতি এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে মেলা আয়োজন করে।