ফেনীর মহিপালে শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ছাত্রলীগ নেতা আবদুর রহিম হৃদয়। ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত হন মাসুদ। এ ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মো. শাফায়াতের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে বৃহস্পতিবার শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়ক থেকে হৃদয়কে গ্রেফতার করা হয়।