ঝিনাইদহে নতুন নিয়োগপ্রাপ্ত জোনাল ম্যানেজার, আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ও মাঠ কর্মকর্তাদের নিয়ে সঞ্চয় এবং ঋণ ব্যবস্থাপনাবিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। সিও সংস্থার প্রশিক্ষণ বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজগর আলী।