সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিন বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান শফিকুল আলম।

তিনি বলেন, মেট্রোরেল যেহেতু ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে, সেজন্য এই মূল্য সংযোজন কর প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।