করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন পাবনার সংবাদপত্র জগতের পরিচিত মুখ মাহমুদা নাসরিন (৫০)। তিনি স্থানীয় দৈনিক স্বতঃকণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় পাবনা সদর হাসপাতালে তিনি মারা যান। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান রখে গেছেন।

মৃত নাসরিন সদর উপজেলার টিকোরী গ্রামের মৃত লিয়াকত আলীর স্ত্রী ছিলেন। তিনি সদর উপজেলার গাছপাড়া গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। মাহমুদা নাসরিন দীর্ঘ এক মাস ধরে অসুস্থ ছিলেন।