রাজবাড়ী-১ ও রাজবাড়ী ২ আসনে বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও হারুন অর রশিদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার।

ফলাফলে রাজবাড়ী-১ আসনে বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম লাখ ৫৫ হাজার ২৭০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম পেয়েছেন ৯৯ হাজার ৭৮৫ ভোট।

অপরদিকে রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী হারুন অর রশিদ ২ লাখ ৩৫ হাজার ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির সাইদ জামিল পেয়েছেন ৫৩ হাজার ৮৪৯ ভোট।

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন ব্যাপক ভাবে কাজ করেছে । শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।