গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পঙ্গু ও বয়স্ক সদস্যদের মাঝে ভাতা দেয়া হয়েছে। গতকাল বেলা ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থিত জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সম্মেলন কক্ষে ৭২ জন পঙ্গু ও বয়স্ক সদস্যকে ৫০০ টাকা করে মাসিক ভাতা দেয়া হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি বুলবুল ইসলাম বলেন, ‘আমাদের শ্রমিকরা বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন। অনেক বয়স্ক শ্রমিক কাজ করতে অক্ষম, তাদের মাঝে ইউনিয়নের কোষাগার থেকে এ মাসিক ভাতার ব্যবস্থা করেছি।’
ভাতা পেলেন পঙ্গু ও বয়স্ক মোটর শ্রমিকরা
গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পঙ্গু ও বয়স্ক সদস্যদের মাঝে ভাতা দেয়া হয়েছে।
গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পঙ্গু ও বয়স্ক সদস্যদের মাঝে ভাতা দেয়া হয়েছে।










