কুষ্টিয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড গুলি ও টিয়ার শেলের গ্যাস ছুড়েছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে সাদিকুর রহমান ভোটন নামে একজনকে। তিনি বটতৈল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার। গতকাল বিকালে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট সর্দারপাড়ায় বিএনপি নেতা মাজেদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের অনুমতি না নিয়েই কবুরহাটে মিটিংয়ের আয়োজন করে। সেখানে  বিএনপি নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে পুলিশের কাছে তথ্য ছিল। 

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।