চট্টগ্রামের মিরসরাইয়ে জ্বালানি তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। লেবেল ক্রসিংয়ের ওপর ট্রেন বন্ধ থাকায় বারইয়ারহাট-রামগড় সড়কে শত শত যানবাহন আটকে পড়ে। গতকাল সকালে বারইয়ারহাট লেবেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ১ ঘণ্টা চেষ্টা করে ইঞ্জিন সচল করেন লোকোমাস্টার। এরপর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে পুনরায় যাত্রা করে।