দিনাজপুরের হিলিতে অসচ্ছল রোগীদের আর্থিক সহায়তা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫০ জন রোগীর মাঝে গতকাল ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেয়া হয়েছে।