গতকাল শহরের বড়বাজার এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। একই সঙ্গে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। প্রতি শনিবার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতানসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা।