ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটির কারণে এখনো সক্রিয় হয়নি স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল টিম। তবে আগামীকাল ছুটি শেষে প্রথম দিনে মেডিকেল টিম কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।

যাত্রীরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই আবু তালেব বলেন, ‘করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের এ সম্পর্কে সচেতন করা হচ্ছে। সেই সঙ্গে যাত্রীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। আগামীকাল মেডিকেল টিম কার্যক্রম শুরু করলে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টিও মনিটর করা হবে।’