প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইলেকট্রনিকস ডিভাইস সরবরাহকারী হিসেবে আটক মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম ফয়সাল রাব্বিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সকালে জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি ফাহিম ফয়সাল রাব্বিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কারের তথ্য জানানো হয়। একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার ও  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মাগুরায় এক ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে আটক করে ডিবি পুলিশ।