পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৭৪ কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভায় পুলিশ ক্যাডারের এ কর্মকর্তাদের ডিআইজি হিসেবে পদোন্নতির সুপারিশ করা হয়। 

সংশ্লিষ্টরা জানান, ডিআইজি পদে পদন্নতির সুপারিশ অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। এরপর যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে। পদোন্নতির সুপারিশপ্রাপ্ত ৭৪ পুলিশ কর্মকর্তার মধ্যে রয়েছেন বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা পুলিশ স্টাফ কলেজের (ঢাকা) অতিরিক্ত ডিআইজি মো. মতিউর রহমান শেখ, এসবির অতিরিক্ত ডিআইজি সরদার তমিজ উদ্দিন আহমেদ, পুলিশ স্টাফ কলেজের (ঢাকা) অতিরিক্ত ডিআইজি মো. গোলাম রসুল, বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ টেলিকমের (ঢাকা) অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজ, পুলিশ সুপার (পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত) গাজী জসিম উদ্দিন, পুলিশ সুপার (পিটিসি, টাঙ্গাইল) আবু নাছের মোহাম্মদ খালেদ, অ্যান্টি-টেরোরিজম ইউনিট ও ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল করিম।