চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের (৩২) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে তার সহকর্মীরা শয়নকক্ষের জানালা দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেয়া অবস্থায় দেখতে পান।
সহকর্মীরা জানান, গত ৬ মাস ধরে নতুন ইমিগ্রেশন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে বাস করে আসছিলেন শামীম । শুক্রবার সকাল ৯টায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী খোঁজ নিতে গেলে শামীম ইসলাম সাজুর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত খোঁজ নিচ্ছেন।










