বর্তমান প্রজন্মকে গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নানা স্বাদের পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে জমজমাট পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের মর্নিং বেল চিলড্রেন একাডেমি চত্বরে এর আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন স্টলে দুধপুলি, জামাই পিঠা, ভাপা, পাকান, সেমাই পিঠা, পাটিসাপটাসহ হরেক রকমের বাহারি ও রসাল পিঠা নজর কাড়ে দর্শনার্থীদের। স্কুলের পরিচালক শাহীনুর আলম লিটন বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্যবাহী আয়োজনগুলো হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে তাদের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন।’
ঝিনাইদহে পিঠা উৎসব
বর্তমান প্রজন্মকে গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নানা স্বাদের পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে জমজমাট পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের মর্নিং বেল চিলড্রেন একাডেমি চত্বরে এর
বর্তমান প্রজন্মকে গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নানা স্বাদের পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে জমজমাট পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের মর্নিং বেল চিলড্রেন একাডেমি চত্বরে এর










