খাগড়াছড়ির রামগড়ে দরিদ্রদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তাসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। গতকাল সকালে রামগড়ে ব্যাটালিয়ন সদর ৪৩ বিজিবির পক্ষ থেকে ১৪০টি পরিবারের মাঝে এসব উপহার তুলে দেন অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল সেলাই মেশিন, রিকশা, টেলিভিশন, ঢেউটিন, খাদ্যসামগ্রী, টিউবওয়েল ও নগদ অর্থ। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেছে বিজিবি।