পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ—নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ-২ প্রকল্প, শিক্ষাসহায়তা প্রদান, পল্লী সঞ্চয়, ডিজিটাল বাংলাদেশ গড়া, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্যসেবা, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা এবং ঘরে ঘরে বিদ্যুতায়নের স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা চিহ্নিতকরণ ও বহুল প্রচারে করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল পটুয়াখালী ক্লাব মিলনায়তনে বেলা ১১টা থেকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আসম ফিরোজ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।