চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ডেঙ্গু ও ইউরিন টেস্ট কিট রাখার অপরাধে কনা নার্সিং হোমের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান।