নেত্রকোনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিস, জেলা খাদ্য অধিদপ্তর, চালকল মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।