রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেস ক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মনির হোসেন মাহিনকে সভাপতি ও মারুফ হোসেন মিশনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন শেষে ফল ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ মিরাজ আহম্মেদ আফ্রিদি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ছালেহ শোয়েব, দপ্তর সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম প্রমুখ।