পুলিশ সদর দফতরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে আজ সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দফতরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ। ছবি- প্রেস উইং
এছাড়া, প্রধান উপদেষ্টা আজ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকেও সারা দেশের ভোটদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে ভোটদান পর্যবেক্ষণ করছেন প্রধান উপদেষ্টা। ছবি- প্রেস উইং
এর আগে, আজ সকালে গুলশান মডেল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটদান শেষে রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্রে ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।














