নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকচাপায় আফাজ উদ্দিন (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে সোনারগাঁও এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

আফাজ উদ্দিনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামে। বাবার নাম মজনু মিয়া। সোনারগাঁও তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন তিনি। তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উর্ধবতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।