তুলা আবাদ বাড়ানোর লক্ষ্যে চুয়াডাঙ্গায় চাষীদের মধ্যে প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়েছে। চারটি উপজেলায় ১ হাজার ৬৯০ তুলাচাষীকে ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার উপকরণ দেয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৭০ জন, আলমডাঙ্গায় ৩৫০, দামুড়হুদায় ৬৫০ ও জীবননগরে ৫২০ জন তুলাচাষীকে হাইব্রিড বীজ, সার ও কীটনাশক দেয়া হয়েছে। গতকাল সকালে এসব উপকরণ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান।
চুয়াডাঙ্গায় প্রণোদনা পেলেন তুলাচাষীরা
তুলা আবাদ বাড়ানোর লক্ষ্যে চুয়াডাঙ্গায় চাষীদের মধ্যে প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়েছে।
তুলা আবাদ বাড়ানোর লক্ষ্যে চুয়াডাঙ্গায় চাষীদের মধ্যে প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়েছে।










