জেলার পূর্বধলা উপজেলার বালুরঘাট ব্রিজ এলাকায় গতকাল অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে একটি ট্রেনের যাত্রীরা। স্থানীয় জারিয়া রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, সকালে স্টেশনের কাছেই টহলরত আনসার সদস্যরা রেললাইনের ১৭ নং ব্রিজের ওপর ৪০টি ডগপিন ও নাটবোল্ট খোলা অবস্থায় দেখতে পান। তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের জানান। এ সময় ময়মনসিংহ থেকে একটি যাত্রীবাহী ট্রেন আসছিল। তখন স্টেশন মাস্টার মনির হোসেন ট্রেনের চালককে বিষয়টি জানালে চালক আগেই ট্রেন থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পায় যাত্রীরা। 

পরে মেরামতকাজ শেষে ট্রেনটি গন্তব্যে পৌঁছায়। নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, প্রাথমিকভাবে এটিকে কোনো নাশকতা বলে মনে হয়নি। তার পরও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।