আজ ১০ ডিসেম্বর, নড়াইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে নড়াইল শত্রুমুক্ত হয়। দিনটি উপলক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, চিত্রা থিয়েটার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এর মধ্যে আজ সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বধ্যভূমি ও গণকবরে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শোভাযাত্রা করা হবে। এছাড়া সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন, রচনা প্রতিযোগিতা ও জারি গানের আয়োজন করার কথা রয়েছে।