বরিশালে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে তিনজন আসামি উপস্থিত থাকলেও মামলার প্রধান আসামি রোকন খান পলাতক রয়েছে। আদালতের বেঞ্চ সহকারী মো. আজিবুব রহমান জানান, ২০১৬ সালে জাহিদ হাওলাদার, রাসেল গাজী, রাজিব জমাদ্দার ও রোকন মিয়া মিলে এক নারীকে ধর্ষণ করে। ওই মামলায়ই চারজনের ফাঁসির রায় হলো।
ধর্ষণের দায়ে ফাঁসি
বরিশালে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বরিশালে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।










