টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার বাশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন ঘটনার তথ্য নিশ্চিত করেন।
এসআই জানান, সখিপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি বলেও জানিয়েছেন এসআই সেলিম।
মির্জাপুরে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২