পল্লীকবি জসীমউদ্‌দীনের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, মুক্তিযোদ্ধা সংসদ, জসীম ফাউন্ডেশন, আনছার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। পরে কবির বাড়ির আঙিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।