বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) সামনে থেকে যাত্রীবেশে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারের সজীব ডেকোরেটরের সামনে থেকে গত সোমবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে ইজিবাইকটি জব্দ করা হয়। গতকাল বাবুগঞ্জ থানায় মামলা হলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।