চাঁদপুর শহরের বাবুরহাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাদিকুর রহমান রনি (৩৮) নামে এক যুবককে আটক করা হয়। গতকাল ভোরে শহরের বাবুরহাট জমজম সুইটসের সামনে থেকে তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে থানায় মামলা হবে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম।