দেশের সার্বিক মূল্যস্ফীতি সদ্য ২০২৫-২৬ অর্থবছরের জুনে কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। তবে পুরো অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, গেল বছরের মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। এর আগে এপ্রিল মাসে তা ছিল ৯ দশমিক শূন্য ৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের জুন মাসে ৮ দশমিক ৪৮ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল।

বিবিএসের তথ্যমতে, গত মে মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৬০ শতাংশ। বাজারে খাদ্যপণ্যের দাম উর্ধ্বমূখী থাকলেও মূল্যস্ফীতির কমার তথ্য দিল বিবিএস। মে মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৬ শতাংশ। অন্যদিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কমেছে। জুন মাসে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬১ শতাংশ। মে ছিল ৯ দশমিক ৭১ শতাংশ।

এদিকে গ্রাম ও শহরেও মূল্যস্ফীতি কমেছে। গ্রামে জুনে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৩ শতাংশ এবং শহরে ছিল ৯ দশমিক শূন্য ১ শতাংশ। শহর ও গ্রামে খাদ্য, খাদ্য বর্হিভূত ক্ষেত্রে মূল্যস্ফীতি কমেছে।

দেশে কয়েক মাস ধরে মূল্যস্ফীতি বাড়লেও বাড়ছে না মজুরির হার। গেল জুনে শ্রমের মজুরি মে মাসের তুলনায় কমেছে। জুন মাসে মজুরির হার ছিল ৮ দশমিক ১৮ শতাংশ। মে এ হার ছিল ৮ দশমিক ২১ শতাংশ।