গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার রাতে কোটালীপাড়া উপজেলা সদরের কাজী মন্টু ফিলিং স্টেশনে পাশের মাঠে তাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।