বগুড়ার শেরপুর উপজেলায় নদীতে ডুবে আবু সাদাত ইকবাল (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টায় শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বাঙ্গালী নদীর জোড়গাছা ব্রিজের নিচে গোসল করতে নেমে ডুবে মারা যায় শিশুটি। সে ধুনট উপজেলার বিলচাপড়ী এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে। সাদাত আরডিএ স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক।
নদীতে ডুবে মৃত্যু
বগুড়ার শেরপুর উপজেলায় নদীতে ডুবে আবু সাদাত ইকবাল (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বগুড়ার শেরপুর উপজেলায় নদীতে ডুবে আবু সাদাত ইকবাল (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।










