জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের নতুন প্রাধ্যক্ষ (প্রভোস্ট) হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুরশেদা বেগমকে নিয়োগ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩১০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাসের মৌখিক অনুরোধের প্রেক্ষিতে প্রভোস্টের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুরশেদা বেগমকে সিন্ডিকেটের দিন থেকে আগামী দুই বছরের জন্য প্রভোস্টের দায়িত্ব দেয়া হয়েছে।










