‘টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানি’ স্লোগান সামনে রেখে জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস উদযাপন করা হয়েছে। একই সঙ্গে আইডিইবির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বেলা ১১টায় সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) জয়পুরহাট জেলা শাখার সভাপতি প্রকৌশলী রেজাউল আলম সিদ্দীক। সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী এটিএম মোস্তাফিজুর রহমান, আইডিইবির জেলা সহ-সভাপতি অধ্যক্ষ প্রকৌশলী নাদিম হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বিপুল কুমার সাহা, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।