গতকাল দুপুরে এ কর্মসূচি পালন করেন উপজেলার সোয়াইর ইউনিয়নের নারাইছ গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, পার্শ্ববর্তী ভাটিয়া গ্রামের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. আলিমউদ্দিন তার ২৫-৩০ জন সহযোগী নিয়ে হামলা চালায়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন।