চাঁদপুরের কচুয়ায় ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এক সভায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এসব ল্যাপটপ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।