চাঁপাইনবাবগঞ্জে জাকাতের অর্থে সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় এ সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।