সুন্দরবনের চুনকুড়ি নদী থেকে আহত অবস্থায় একটি কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড। প্রাথমিক চিকিৎসা শেষে কচ্ছপটিকে বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়েছে। গতকাল সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে চুনকুড়ি নদীতে ভাসমান অবস্থায় এক পা বিচ্ছিন্ন কচ্ছপটি দেখতে পান কোস্টগার্ডের সদস্যরা। পরে কোস্টগার্ড স্টেশনে প্রাথমিক চিকিৎসা শেষে দোবেকী বন বিভাগে হস্তান্তর করা হয়।’