মুন্সিগঞ্জের শ্রীনগরে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাসও দেন উপদেষ্টা।