দিনের শেষ সেশনের খেলার সমাপ্তি ঘোষণা করা হলো সাড়ে পাঁচটায়। টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। তাতে ৪ উইকেটে ৩০১ রান করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৪৮ ও লিটন দাস ৮ রান নিয়ে কাল দিনের খেলা শুরু করেছেন।

এর আগে, শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের চেনা ২২ গজে পাকিস্তানি বোলারদের ওপর কর্তৃত্ব করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তুলে নেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। মুশফিকুর রহিমের সঙ্গে দেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ভাগাভাগি করা মুমিনুল ১৪তম সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে আউট হয়ে গেলেন। মুশফিক হাফ সেঞ্চুরির দোরগোড়ায়। এ তিনজনের দাপুটে ব্যাটিংয়ে মিরপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান।

প্রথম দিনের তিনটি সেশনে যথাক্রমে ১০১, ১০০ ও ১০০ রান তুলেছে বাংলাদেশ।