ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় বিজিবির গুলিতে রহিমা বেগম নামের আহত আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। সোমবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রহিমার। রহিমা জেলার পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোবপুরের আব্দুল বাকির স্ত্রী। এর আগে ভোটের দিন রাতে বিজিবির গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ঘিডোবপুর গ্রামের সাহাবলি আহম্মেদ এবং আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় মোজাহারুল ইসলাম ও অবিনাশ চন্দ্রের ছেলে আদিত্য (২০)।
ঠাকুরগাঁওয়ে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় বিজিবির গুলিতে রহিমা বেগম নামের আহত আরো একজনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় বিজিবির গুলিতে রহিমা বেগম নামের আহত আরো একজনের মৃত্যু হয়েছে।










