রাজধানীর কদমতলীতে একটি ফোমের কারখানায় আগুন লেগেছে। শুক্রবার সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেটের ওই ফোমের কারখানায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ৪৩ মিনিটে। পরে একে একে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।