ঝালকাঠি পৌর শহরের একটি সড়কে মানববন্ধন ও কচুগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ করেছে স্থানীয়রা। আজ বুধবার (১২ জুলাই) বেলা ১১টায় শহরের টাউন মসজিদ সড়কের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা বলেন, ঝালকাটি শহরের বান্ধাঘাট থেকে কাঠপট্টি ট্রলার ঘাট পর্যন্ত সড়কটি কয়েক বছর ধরে খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই হাটু সমান পানি জমে। স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াতের সময় পরে গিয়ে আহত হয়। কিন্ত এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

তারা আরো বলেন, এই সড়কে কচুগাছ লাগিয়ে আমরা এর প্রতিবাদ করেছি এবং সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।